কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:০৪ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। এ ক্ষেত্রে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুর প্রেক্ষাপটে বিষয়টি দেখতে হবে। এ জন্য বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, নাগরিকত্ব যাচাইসংক্রান্ত ২ হাজার ৮৬২টি মামলা এখনো বাংলাদেশের কাছে ঝুলে আছে, যার কিছু পাঁচ বছরেরও বেশি সময় ধরে মুলতবি রয়েছে।

পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশ সরকারের এক প্রতিক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল এ মন্তব্য করেন।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ নিয়ে বলেন, আসামের মুখ্যমন্ত্রী এ ধরনের পদক্ষেপের কথা স্বীকার করার পর বাংলাদেশ জোরালো প্রতিবাদ জানিয়েছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ প্রসঙ্গে ভারতীয় মুখপাত্র বলেন, ভারতে অবস্থানরত সব অবৈধ বিদেশি নাগরিককে দেশের আইন, প্রক্রিয়া ও বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার আওতায় নিজ দেশে ফেরত পাঠানো হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যেন দ্রুত নাগরিকত্ব যাচাই সম্পন্ন করে, যাতে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজভাবে সম্পন্ন করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১০

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১১

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১২

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৩

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৪

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৫

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৬

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৭

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৮

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৯

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

২০
X