কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক। পুরোনো ছবি
ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক। পুরোনো ছবি

ফুটবল বিশ্ব যখন ফিফা বিশ্বকাপের উৎসবে মগ্ন, ঠিক তখনই গাজা থেকে এলো এক হৃদয়বিদারক খবর। ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

যুদ্ধবিধ্বস্ত গাজার এই ট্র্যাজেডি আবারও মনে করিয়ে দিল, চলমান সংঘাত শুধু সাধারণ মানুষের নয়, ক্রীড়াঙ্গনেরও অসংখ্য প্রাণ কেড়ে নিচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আল-আশকার। তার মৃত্যু শুধু ফিলিস্তিনি ফুটবলের জন্যই নয়, যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্যও নতুন এক শোকের অধ্যায় হয়ে এসেছে।

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন ৩২ বছর বয়সী এই গোলকিপার। তার মৃত্যুর সময় স্ত্রী তাদের প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। ফলে পরিবারটির ওপর নেমে এসেছে অপূরণীয় ক্ষতি।

আল-আশকার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের হয়ে খেলতেন। স্থানীয় ফুটবলে তিনি পরিচিত মুখ ছিলেন। তার অকাল মৃত্যুতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এক বিবৃতিতে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। সালিম আল-আশকার সেই দীর্ঘ তালিকার সর্বশেষ সংযোজন।

আল-আশকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিলিভিত্তিক ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনোও। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলকিপারের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে একের পর এক এমন প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্লাবটি অবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শান্তি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে।

বিশ্বকাপের আনন্দঘন আবহের মধ্যেই আল-আশকারের মৃত্যুর এই খবর আবারও মনে করিয়ে দিল, গাজায় চলমান সংঘাত শুধু সাধারণ মানুষ নয়, ক্রীড়াঙ্গনের সঙ্গেও জড়িয়ে থাকা বহু মানুষের জীবন কেড়ে নিচ্ছে। মাঠে গোলবার আগলে রাখা এক গোলকিপারের জীবনও শেষ হলো যুদ্ধের গুলিতে।

সূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১০

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১১

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১২

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৩

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

১৫

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১৬

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১৭

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

১৮

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

১৯

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

২০
X