কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩৭ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে রাজি হলেও ইসরায়েল গাজা নিয়ন্ত্রণে রাখবে।

গত বৃহস্পতিবার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা গাজায় যুদ্ধের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হামাস যদি শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজিও হয়, তারপরও গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে।’

নেতানিয়াহু আরও বলেন, হামাস যদি অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়, তবে যুদ্ধ আজই শেষ হতে পারে।

আগের সব দাবি পুনর্ব্যক্ত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধের মূল লক্ষ্য হলো সব জিম্মিকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং গোষ্ঠীর শেষ ঘাঁটিগুলো নিশ্চিহ্ন করা—যা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।

তিনি যোগ করেন, আমার উদ্দেশ্য গাজা দখল নয়, বরং গাজা ও ইসরায়েলের জন্য ভিন্ন ভবিষ্যৎ নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, আমরা সেই লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে।

এ সময় নেতানিয়াহু দাবি করেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করার তার সামরিক লক্ষ্যকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণ সমর্থন দিয়েছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X