কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

ইরানকে চাপে ফেলতে ইইউ ত্রয়ীর নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে, তারা ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা আবার চালু করতে যাচ্ছে। খবর শাফাক নিউজের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ত্রয়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানায়, ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইরানের বিরুদ্ধে আগের সব জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের কার্যকর হবে।

আমেরিকান গণমাধ্যম জানিয়েছে, জেনেভায় ইউরোপীয় ও ইরানি কূটনীতিকদের বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ইউরোপীয় এক কূটনীতিক বলেছেন, এটি কূটনৈতিক প্রক্রিয়ার সমাপ্তি নয়। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে কয়েক সপ্তাহ ইরানের সঙ্গে আলোচনার সুযোগ খোলা থাকবে।

অন্যদিকে, ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইউরোপ নিষেধাজ্ঞা ফের চালু করলে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা কমিয়ে দেবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরান কোনোভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবনার মেয়াদ বাড়ানো বা স্ন্যাপব্যাক বিলম্বিত করা মেনে নেবে না। এ নিয়ে ইরান তার মিত্রদের সঙ্গে পরামর্শ করবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X