কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত

আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ জন্য তিনি দেশকে ভেতর থেকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। খবর শাফাক নিউজের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেহরানে এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ন্যাটো ও কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা ইরানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একীভূত করা হয়েছিল, যা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে।

মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েল সরকারকে ‘২১ শতকের নতুন নাৎসিবাদ’ বলে আখ্যায়িত করেন। সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইরানের দুর্বলতা খুঁজে বের করে তা ঠিক করা হয়েছে, আর শক্তিগুলো আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

গালিবাফ বলেন, ইরানি জনগণের ঐক্য ও সেনাবাহিনীর প্রতি সমর্থন দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করার সব প্রচেষ্টা ব্যর্থ করেছে।

সাম্প্রতিক সংঘাত

  • ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়।
  • এরপর যুক্তরাষ্ট্রও নাতানজ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।
  • জবাবে ইরানের বিপ্লবী গার্ড ‘অপারেশন ট্রু প্রমিজ–৩’ চালিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
  • একইসঙ্গে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি আল-উদেইদেও আঘাত হানে, যা অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি।
কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X