কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন থাকবে না, এই ভূমি আমাদের : নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে কার্যত ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেরুজালেমের পূর্বে মালে আদুমিম বসতিতে আয়োজিত অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা প্রতিশ্রুতি পূরণ করছি—কোনও ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। এই ভূমি আমাদের।

চুক্তি অনুযায়ী, বিতর্কিত ই১ এলাকায় ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণ হবে, যা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করবে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে। আন্তর্জাতিক আইন অনুসারে ১৯৬৭ সালের পর গড়ে ওঠা সব বসতি অবৈধ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনই শান্তির একমাত্র সমাধান। নেতানিয়াহুর পদক্ষেপকে তিনি অঞ্চলকে গভীর সংকটে ঠেলে দেওয়া বলে মন্তব্য করেন।

জাতিসংঘ আগেও ইসরায়েলকে বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছে। এদিকে জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব সমর্থন করেছে। তবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার অবস্থান এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি পশ্চিম তীর ও গাজায় সহিংসতা বেড়েছে। সোমবার জেরুজালেমে এক বন্দুক হামলায় ছয়জন নিহত হন। অন্যদিকে গাজায় ২০২৩ সালের যুদ্ধ শুরুর পর থেকে ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X