কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘে বিপুল সমর্থন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে ফরাসি ও সৌদি আরবের উদ্যোগে আনা প্রস্তাবের পক্ষে ১৪২টি দেশ ভোট দিয়েছে। এতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) পাস হওয়া প্রস্তাবটি ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত। এতে ১৪২ ভোট পড়েছে পক্ষে, ১০টি বিপক্ষে এবং ১২টি দেশ ভোটদানে বিরত ছিল।

প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে আরও বেশ কিছু প্রভাবশালী দেশ—ব্রাজিল, কানাডা, তুরস্ক, জর্ডান, কাতার, মিসর, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। তবে ইরাক কোনো ব্যাখ্যা না দিয়ে ভোট থেকে বিরত থাকে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। তাদের সঙ্গে ছিল আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউগিনি, টোঙ্গা ও কয়েকটি ছোট দ্বীপরাষ্ট্র।

ঘোষণায় বলা হয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সমর্থনসহ ফিলিস্তিনে শাসন, নিরাপত্তা ও আইন প্রয়োগের দায়িত্ব শুধু ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকতে হবে। একইসঙ্গে হামাসকে গাজায় তাদের শাসন শেষ করে অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়।

এতে আরও বলা হয়, গাজায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং খাদ্যসংকটকে মানবিক বিপর্যয় ও সুরক্ষা সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গত সপ্তাহে ফিনল্যান্ড এই প্রস্তাবে যোগ দেয় এবং একে বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রচেষ্টা বলে উল্লেখ করে। তবে দেশটি এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে ফ্রান্স ও বেলজিয়াম ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X