কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলে দারা ও কুনেইত্রা প্রদেশে ইসরায়েলি বাহিনী আবারও গোলাবর্ষণ বাড়িয়েছে। বৃহস্পতিবার সীমান্তসংলগ্ন বেশকিছু এলাকায় তাদের কামান হামলার খবর পাওয়া গেছে।

দক্ষিণ সিরিয়া থেকে শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দারার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়া ও আবদিন এলাকার কৃষিজমিতে ছয়টি গোলা নিক্ষেপ করা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়াও কুনেইত্রার পশ্চিম এলাকায় তাল আল-আহমার আল-শারকি অঞ্চলে পাঁচটি গোলা ছোড়া হয়েছে বলে জানা গেছে। এখানেও হতাহতের কোনো তথ্য মেলেনি।

সাম্প্রতিক দিনে ইসরায়েলি বাহিনীর হামলা ও সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদের সরকার পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার ভেতরে স্থল অভিযান, বিমান হামলা এবং অস্ত্রভান্ডার ও যানবাহনে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। পাশাপাশি ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তির আওতায় তৈরি বাফার জোনগুলোতেও তাদের উপস্থিতি বাড়িয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X