কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

পরিস্থিতি খুব খারাপ হতে পারে, কিউবাকে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) তিনি সতর্ক করে বলেন, কিউবা যদি এখনই চুক্তিতে না আসে, তাহলে তাদের জন্য পরিস্থিতি খুব খারাপ হতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলা থেকে কিউবার দিকে তেল ও অর্থের প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, কিউবার জন্য আর কোনো তেল বা টাকা যাবে না—একদম শূন্য। আমি জোর দিয়ে বলছি, এখনই চুক্তি কর।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পর এই মন্তব্য করলেন ট্রাম্প। ওই অভিযানের সময় ভেনেজুয়েলা ও কিউবার কয়েকজন নিরাপত্তা সদস্য নিহত হন।

ট্রাম্প আরও বলেন, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থ পেয়েছে। এর বিনিময়ে তারা ভেনেজুয়েলার শাসকদের নিরাপত্তা দিয়েছে। তবে এখন আর এই ব্যবস্থা চলবে না বলে তিনি জানান।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, সাম্প্রতিক অভিযানে মাদুরোর নিরাপত্তায় থাকা বেশিরভাগ কিউবান সদস্য নিহত হয়েছে। ভেনেজুয়েলার আর তাদের সুরক্ষার প্রয়োজন নেই।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবা ২০০০ সালের পর থেকে ভেনেজুয়েলার তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। এই তেল সরবরাহ শুরু হয়েছিল ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের সময় করা এক চুক্তির মাধ্যমে। সূত্র : এএফপি

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X