কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বুধবার

চাঁদ। ছবি : সংগৃহীত
চাঁদ। ছবি : সংগৃহীত

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেখানে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর পবিত্র মাহে রমজান মাস শুরু হবে বুধবার (১৮ ফেব্রুয়ারি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ইনসাইড দ্য হারামাইন জানায়, মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আর রমজানের প্রথম দিন হবে বুধবার।

এদিকে, দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজানের রোজা শুরু হবে। দেশটির রুলার্স সিলের কিপার তান শ্রী সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমাদ এ ঘোষণা দেন।

তিনি জানান, দেশজুড়ে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ার রাজা সুলতান ইবরাহিমের আদেশে, শাসকদের সম্মতির ভিত্তিতে।

ঘোষণাটি মঙ্গলবার রাতে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন মালয়েশিয়াতে সরাসরি প্রচার করা হয়।

রমজানের চাঁদ দেখার প্রক্রিয়া দেশব্যাপী ২৯টি স্থানে সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জোহরের পন্তিয়ানে অবস্থিত বাইতুল হিলাল, মালাক্কার তানজুং বিদারার কমপ্লেক্স ফালাক আল-খাওয়ারিজমি, কুয়ালামপুর টাওয়ার।

এ ছাড়া নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসনে কমপ্লেক্স বাইতুল হিলাল তেলোক কেমাং, সেলাঙ্গরের কুয়ালা সেলাঙ্গরের বুকিত মেলাওয়াতি, বান্টিংয়ের বুকিত জুগরা এবং সাবাক বার্নামের সেলাঙ্গর অবজারভেটরিতেও চাঁদ দেখা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জানানো হয়, বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে মুসলিমরা সিয়াম সাধনা শুরু করবেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X