কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হামলার হুমকির পাল্টা জবাব দিল ইরান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অর্থবহ চুক্তিতে পৌঁছাতে ১০ থেকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে খুব খারাপ কিছু ঘটতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। তবে হামলা হলে সব জায়গায় পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। খবর রয়টার্সের।

ওয়াশিংটনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, তবে ইরানকে অবশ্যই একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ইরানকে এ সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। তার এই মন্তব্যের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক সমাবেশ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত আমির সাইদ ইরাভানি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, যদি ইরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে। তিনি উল্লেখ করেছেন, ইরান যুদ্ধ চায় না। কিন্তু তাদের ওপর হামলা হলে এর জবাব দেওয়া হবে। আর এর সব দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথমে সীমিত হামলা চালাবে। এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তাবাহিনীর অবকাঠামোকে।

এর মাধ্যমে ইরানকে পরমাণু চুক্তি করতে চাপে ফেলা হবে। এরপরও যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে ব্যাপক আকারে হামলা হবে। আর এ হামলার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলি খামেনি সরকারের পতন ঘটানো।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১০

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১১

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১২

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৩

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৪

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৫

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

১৬

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৭

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১৮

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১৯

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

২০
X