কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অসহায় শিশুদের খাবারের জন্য ১১৬ কোটি টাকা দিলেন অজ্ঞাত ব্যক্তি

সহায়তা প্রদানের দৃশ্য। ছবি : সংগৃহীত
সহায়তা প্রদানের দৃশ্য। ছবি : সংগৃহীত

দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের উদ্যোগে রমজান মাসে শুরু হওয়া ‘এজ অব লাইফ’ ক্যাম্পেইনে এক অজ্ঞাত দাতা ৩৫ মিলিয়ন দিরহাম দান করেছেন। এই ক্যাম্পেইনের লক্ষ্য বিশ্বব্যাপী ৫০ লাখ শিশুকে ক্ষুধা থেকে মুক্ত করা। খবর গালফ নিউজের।

বর্তমান বিনিময় হার অনুযায়ী, ৩৫ মিলিয়ন সংযুক্ত আরব আমিরাত দিরহাম প্রায় ১১৬.২০ কোটি টাকার বেশি।

মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস (এমবিআরজিআই)-এর অধীনে পরিচালিত এই ক্যাম্পেইনের মাধ্যমে অন্তত ১ বিলিয়ন দিরহাম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংগৃহীত অর্থ টেকসই কর্মসূচিতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদি শিশু ক্ষুধা নিরসনে কাজ করা হবে।

শেখ মোহাম্মদের দীর্ঘদিনের মানবিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে এই ক্যাম্পেইনকে দেখা হচ্ছে। তিনি ক্ষুধা নিরসনকে কোনো জরুরি বা সাময়িক সংকটের বিষয় হিসেবে নয়, বরং মানবজীবন (বিশেষ করে শিশুজীবন) রক্ষাকে সব উন্নয়ন প্রচেষ্টার কেন্দ্রবিন্দু বলে বিবেচনা করেন।

ক্যাম্পেইনটি ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, চিলড্রেনস ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন (সিআইএফএফ) এবং অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের সঙ্গে অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। এতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে।

গালফ নিউজের শনিবারের প্রতিবেদনে বলা হয়, এই অজ্ঞাত দাতার ৩৫ মিলিয়ন দিরহামের অবদান সংযুক্ত আরব আমিরাতের উদারতা ও মানবিকতার সংস্কৃতির আরেক উজ্জ্বল দৃষ্টান্ত। ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের অবহেলিত সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে।

এখন পর্যন্ত ক্যাম্পেইনে সংগৃহীত অর্থের পরিমাণ ও অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এ ধরনের বড় দান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের পথকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X