কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানাল জাতিসংঘ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সব পক্ষকে সংযত থাকার এবং দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, সামরিক হামলা ও পাল্টা আঘাতে তিনি গভীর শোক প্রকাশ করছেন। তার মতে, যেকোনো যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ। বোমা ও ক্ষেপণাস্ত্র কোনো সমস্যার সমাধান নয়; এগুলো কেবল ধ্বংস ও মানবিক বিপর্যয় ডেকে আনে।

তিনি সব পক্ষকে ‘যৌক্তিক ও বিবেচনাপ্রসূত আচরণ’ করার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা কমিয়ে আলোচনায় ফিরতে হবে। নইলে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এবং ব্যাপক প্রাণহানি ঘটতে পারে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুসও উদ্বেগ প্রকাশ করে বলেন, চলমান সংঘাত মানুষের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছিল। সেই প্রেক্ষাপটেই নতুন করে সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X