কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা

মুষলধারে বৃষ্টি হচ্ছে। ছবি : সংগৃহীত
মুষলধারে বৃষ্টি হচ্ছে। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বজ্রপাত হওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ নির্দেশনায় দেশটির নাগরিকদের জন্য সড়ক ব্যবহার ও গাড়ি চলাচলেও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ মার্চ) দেশটিতে ভারী বৃষ্টি শুরু হয়। গত কয়েক দিনের গরমের পর সেখানে যেন আকাশ ভেঙে পড়েছে। এতে কোথাও কোথাও আকষ্মিক বন্যার সম্ভাবনা থাকায় নিচু অঞ্চলের নাগরিকদের সতর্ক করা হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ডিসপ্লেতে গতির ব্যাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কঠোরভাবে মেনে চলতে বলেছে পুলিশ। বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং রাস্তাঘাঁট ভেজা থাকায় ঝুঁকি বেড়েছে। মোটরসাইকেল চালকদের নিরাপত্তাকে প্রাধান্য দিতে বলা হয়েছে।

আবুধাবির সিভিল ডিফেন্স সতর্কতা দিয়েছে, বৃষ্টির কারণে নিচু অঞ্চলগুলোতে হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আপাতত নিচু এলাকা থেকে দূরে থাকতে বলেছে তারা।

সতর্ক করে আরও বলা হয়েছে, বৃষ্টিতে অনেকে আবেগাপ্লুত হয়ে যান। এ সময় কেউ কেউ গাড়ি চালানো অবস্থায় মোবাইলে বৃষ্টির ছবি তুলেন। তা করা যাবে না। কেউ নিষেধ অমান্য করলে জরিমানা গুনতে হবে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X