কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:২১ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীবাহী বিমান ও গ্রাউন্ড ভেহিকেলের সংঘর্ষ, ফ্লাইট চলাচল বন্ধ

দুর্ঘটনার দৃশ্য। ছবি : সংগৃহীত
দুর্ঘটনার দৃশ্য। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত লা গার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান ও গ্রাউন্ড ভেহিকেলের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর সিবিএস নিউজের।

রোববার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন (এফএএ) তাৎক্ষণিকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ (গ্রাউন্ড স্টপ) ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বিমান (উড়োজাহাজ) মন্ট্রিয়াল থেকে এসে অবতরণের পর গতি কমানোর সময় রানওয়েতে একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। সংশ্লিষ্ট যানটি পরিচালনা করে নিউইয়র্ক এবং নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ। তারা বিমানবন্দরটির ব্যবস্থাপনায় দায়িত্বে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ২৪ মাইল। ধারণা করা হচ্ছে, যাত্রীরা নামার প্রস্তুতি নেওয়ার সময়ই এই সংঘর্ষ ঘটে।

বিমানটিতে সাধারণত ৭০ থেকে ৯০ জন যাত্রী বহনের সক্ষমতা থাকে। সংঘর্ষে বিমানটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, বিমানটি অবতরণের সময় রানওয়েতে কীভাবে যানবাহনটি উপস্থিত ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যানটিকে থামানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানা গেছে।

ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X