কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে জিসিসির জরুরি বৈঠক, কী আলোচনা হলো

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদকে জেদ্দায় স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদকে জেদ্দায় স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর জোট উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) একটি বিশেষ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেদ্দায় আয়োজিত এ বৈঠকে উপসাগরীয় দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।

মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো জিসিসি দেশগুলোর নেতৃত্ব সরাসরি বৈঠকে মিলিত হলেন। বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্ভাব্য সামরিক হুমকির জবাব এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সচল রাখার বিষয়টি গুরুত্ব পায়।

বিশেষ করে হরমুজ প্রণালি উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রুট দিয়ে তেল, গ্যাসসহ বিভিন্ন পণ্য বৈশ্বিক বাজারে সরবরাহ করা হয়।

এদিকে বৈঠকের মধ্যেই নতুন করে আলোচনায় আসে ওপেক থেকে আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত। আগামী ১ মে থেকে কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্তকে দেশটি তাদের দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেছে।

বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদক দেশ আমিরাত জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে দৈনিক উৎপাদন প্রায় ৩.৬ মিলিয়ন ব্যারেল থেকে বাড়িয়ে ৫ মিলিয়ন ব্যারেলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে কাতার আবারও জানিয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে একটি সমন্বিত চুক্তি জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X