কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন নজরদারি এড়িয়ে ইন্দোনেশিয়ার জলসীমায় দ্বিতীয় ইরানি সুপারট্যাংকার

পুরোনো ছবি
পুরোনো ছবি

মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়িয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালিতে প্রবেশ করেছে আরেকটি ইরানি সুপারট্যাংকার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্রেকার ডটকম এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ‘ডেরিয়া’ নামের একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করছে এবং রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার আলজাজিরার প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়।

এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রায় ১৮ লাখ ৮০ হাজার ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ভারতে সরবরাহের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরপর জাহাজটি দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে, যখন একই এলাকায় থাকা অন্য ট্যাংকারগুলোকে মার্কিন নৌবাহিনী ইরানে ফিরিয়ে দেয়।

এর একদিন আগে একই সংস্থা জানায়, ‘হিউজ’ নামের আরেকটি ইরানি সুপারট্যাংকারও প্রায় ১৯ লাখ ব্যারেল তেল নিয়ে একই পথ দিয়ে রিয়াউ অঞ্চলের দিকে এগোচ্ছিল।

ট্যাংকার ট্রেকার ডটকম আরও জানায়, এপ্রিল মাসে ইরান থেকে মোট ২৫টি তেলবাহী জাহাজ ছেড়ে যায়। এর মধ্যে সাতটি জাহাজকে মার্কিন নৌবাহিনী ফেরত পাঠায় এবং দুটি জাহাজ জব্দ করা হয়। বাকি জাহাজগুলো তাদের গন্তব্য বা নির্ধারিত স্থানে পৌঁছেছে বা পৌঁছানোর পথে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতে পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১০

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১১

হুহু করে কমছে তেলের দাম

১২

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৩

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৪

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৫

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৬

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৭

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৮

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৯

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

২০
X