কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশদ্রোহীদের সম্পদ জব্দ করল ইরান

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের বিচার বিভাগ দেশটির পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত ৪০ জন ব্যক্তির সম্পদ জব্দ করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

বুধবার ফার্সের প্রতিবেদনে বলা হয়, জব্দ করা সম্পদগুলো শত্রুপক্ষের সহযোগী নেটওয়ার্কের প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন ছিল। এসব সম্পদ এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সম্পদ ব্যবহার করা হবে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোর পুনর্গঠনে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামো পুনর্নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে।

ইরান সরকার বলছে, জনগণের কল্যাণে এই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।

এদিকে ইরানের স্থানীয় সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের আরঘাভান শপিং সেন্টারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ভবনটির আবরণ দাহ্য হওয়ায় মঙ্গলবার (০৫ মে) শপিং কমপ্লেক্সটিতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ভিডিওতে ভবনটিকে আগুনে সম্পূর্ণরূপে পুড়তে দেখা গেছে।

এই ঘটনায় দোষী ব্যক্তিদের এবং সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকেও শনাক্ত ও গ্রেপ্তার করার আদেশ জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১০

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১১

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১২

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১৪

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

১৫

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১৭

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৮

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১৯

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

২০
X