কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার (৬ মে) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ঠিক এক সপ্তাহ পরই চীন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি ১৪ ও ১৫ মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, চীন ইরানের ঘনিষ্ঠ বন্ধু। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রসঙ্গে বলেন, ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি ছাড়া আমরা কিছুই মেনে নেব না। ইরান তার স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাবে।

অন্যদিকে, ওয়াং ই দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা জরুরি। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটিই আরাগচির প্রথম চীন সফর। এর আগে তিনি অন্তত তিনবার ফোনে ওয়াং ই-এর সঙ্গে কথা বলেছেন।

বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে ইরান ৩টি বার্তা দিতে চায়। সেগুলো হলো যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা, ট্রাম্পের সফরের আগে চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন নিশ্চিত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১০

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১১

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১২

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৩

দেশে আবারও ভূমিকম্প

১৪

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৫

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৬

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১৭

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৮

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৯

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

২০
X