শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার গ্রাম ঘিরে রেখে বাসিন্দাদের ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েল

পুরোনো ছবি
পুরোনো ছবি

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনেইত্রা প্রদেশের একটি গ্রাম ঘিরে রেখে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে বিভিন্ন সময় বাসিন্দাদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ শুক্রবার এক বেসামরিক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ছয়টি সামরিক যান নিয়ে ইসরায়েলি বাহিনী দক্ষিণ কুনেইত্রার সাইদা আল-হানৌত গ্রামে প্রবেশ করে। সেখানে কয়েকজন রাখালকে থামিয়ে তাদের একজনকে আটক করা হয়।

পরে বাহিনীটি আল-রাজানিয়াহ গ্রামের দিকেও অগ্রসর হয় এবং সাইদা আল-গোলানের সংযোগ সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। কিছু সময় পর তারা এলাকা ত্যাগ করে।

ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল বা সিরিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অভিযান, বাড়িঘরে তল্লাশি, চেকপোস্ট স্থাপন এবং শিশু ও রাখালসহ বেসামরিক লোকজনকে আটকের ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠেছে বলে জানিয়েছে সিরীয় গণমাধ্যম।

গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল সারা বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা পুরোপুরি ভেঙে পড়েনি, তবে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি বজায় রাখার অবস্থানের কারণে আলোচনা খুব কঠিনভাবে এগোচ্ছে।

২০২৪ সালের ৮ ডিসেম্বর বাসার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তিকে অকার্যকর ঘোষণা করে এবং সিরিয়ার বাফার জোনে প্রবেশ করে।

সিরিয়া সরকার বারবার ইসরায়েলকে তাদের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X