কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান কি খেলবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী মাসে শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের আগে সাতটি শর্ত দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ এক সাক্ষাৎকারে এসব শর্তের কথা জানান।

ইরানের ক্রীড়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেহদি তাজ বলেন, জাতীয় দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে কোনো জটিলতা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভিসা দিতে হবে। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরে দায়িত্ব পালন করা ফুটবলারদের ক্ষেত্রেও যেন বাধা না থাকে।

তিনি আরও বলেন, ভিসা পাওয়ার পর যাত্রাপথে অভিবাসন কর্তৃপক্ষের অতিরিক্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা যাবে না। একই সঙ্গে ইরানি সাংবাদিক ও সমর্থকদের জন্যও স্পষ্ট ভিসা ব্যবস্থার দাবি জানান তিনি।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে বিমানবন্দর, হোটেল, সড়ক ও স্টেডিয়ামে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। স্টেডিয়ামে শুধু ইরানের সরকারি জাতীয় পতাকা বহনের অনুমতি দিতে হবে এবং অন্য কোনো পতাকা নিষিদ্ধ করতে হবে।

এ ছাড়া প্রতিটি ম্যাচে ইরানের জাতীয় সংগীত সঠিকভাবে ও বাধাহীনভাবে প্রচারের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নও শুধু খেলার কারিগরি বিষয়ে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

গত সপ্তাহে ফিফার সাধারণ সভায় যোগ দিতে ভ্যাঙ্কুভারে যাওয়ার সময় মেহদি তাজসহ ইরানের ফুটবল প্রতিনিধিদলকে কানাডা সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়। পরে কানাডার অভিবাসনমন্ত্রী জানান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাজের ভিসা মাঝপথেই বাতিল করা হয়েছিল।

পরে ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ২০ মে জুরিখে আলোচনার আমন্ত্রণ জানান।

অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে। যুক্তরাষ্ট্রের মাটিতেও তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X