কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। একই সময়ে কাতারের উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতের ঘটনাও ঘটেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এসব হামলার ঘটনা সামনে এলো।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণাঞ্চলের টাইর জেলার বেদিয়াস শহরে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় শিশু ও দুই নারী রয়েছেন।

এদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, কুলাইলা ও দেইর কানুন সড়কে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে দুই সিরীয় নাগরিক নিহত হন। পরে লেবাননের সেনাবাহিনীর সহায়তায় সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে।

এর আগে দক্ষিণ লেবাননের শাকরা, সাফাদ আল-বাত্তিখ, বিনত জবেইল, তাইরি ও শ্রিফা এলাকাতেও বিমান হামলা ও বাড়িঘর ধ্বংসের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

অন্যদিকে ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, কাতারের রাজধানী দোহার উত্তর-পূর্বে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজে ‘অজ্ঞাত কোনো বস্তু’ আঘাত হেনেছে।

সংস্থাটি জানায়, হামলার পর জাহাজটিতে ছোট আকারের আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১০

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১১

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১২

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৩

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৪

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৫

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৬

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৭

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৮

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৯

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

২০
X