কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার না করার আহ্বান তুরস্কের

হাকান ফিদান। ছবি : সংগৃহীত
হাকান ফিদান। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিকে কোনোভাবেই চাপ প্রয়োগের হাতিয়ার বা “অস্ত্র” হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।

ফিদান বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট যেন গাজা ইস্যুকে আড়াল না করে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি এখনো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে রয়েছে।

এদিকে হরমুজ প্রণালি এখন আগের তুলনায় অনেক বড় কৌশলগত যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা।

বাহিনীটির রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরযাদেহ স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেন, আগে হরমুজ প্রণালিকে সীমিত এলাকা হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতিতে এর পরিধি বহুগুণ বেড়েছে।

তার ভাষ্য অনুযায়ী, আগে যেখানে এই জলপথের কার্যকর সীমা ছিল মাত্র ৩২ থেকে ৪৮ কিলোমিটার, এখন তা বিস্তৃত হয়ে প্রায় ৩২০ থেকে ৪৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। জাস্ক উপকূল থেকে সিরি দ্বীপ, কেশম দ্বীপ ও বৃহত্তর তুনব এলাকা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X