কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:০২ পিএম
আপডেট : ১২ মে ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি হামলার ক্ষতি কাটাতে পারছে না আমিরাত, দিল দুঃসংবাদ

ইরানের হামলায় জ্বলছে আরব আমিরাতের একটি তেল স্থাপনা। ছবি : সংগৃহীত
ইরানের হামলায় জ্বলছে আরব আমিরাতের একটি তেল স্থাপনা। ছবি : সংগৃহীত

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের বৃহৎ গ্যাস প্রক্রিয়াজাত কেন্দ্র এখনো পুরো সক্ষমতায় ফিরতে পারেনি। দেশটির জ্বালানি প্রতিষ্ঠান মঙ্গলবার (১২ মে) জানিয়েছে, পূর্ণ উৎপাদনে ফিরতে আরও সময় লাগবে।

আবুধাবিভিত্তিক গ্যাস কমপ্লেক্সটি বর্তমানে মাত্র ৬০ শতাংশ সক্ষমতায় চলছে। প্রতিষ্ঠানটির আশা, আগামী বছরের শেষ নাগাদ ৮০ শতাংশ উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে আরও এক বছর।

আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিট আয় কমে দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কম।

প্রতিষ্ঠানটির দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, বাজারের অস্থিরতা এবং হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে জ্বালানি খাত বড় ধরনের সংকটে পড়েছে।

যুদ্ধ চলাকালে একাধিকবার ওই গ্যাস স্থাপনায় হামলা হয়। আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কয়েক দফা আগুন লাগার ঘটনাও ঘটে। ইরান যুদ্ধের সময় আমিরাতের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং মার্কিন সামরিক স্থাপনাকেও লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

সূত্র : আল জাজিরা

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X