কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:৫৬ এএম
আপডেট : ১৩ মে ২০২৬, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলা চালিয়েছিল সৌদি আরব

সৌদি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
সৌদি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের ভেতরে গোপনে একাধিক হামলা চালিয়েছে সৌদি আরব। পশ্চিমা ও ইরানি কয়েকজন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ওপর চালানো হামলার জবাবে পাল্টা এই সামরিক অভিযান চালানো হয়। তবে হামলাগুলোর বিষয়ে আগে প্রকাশ্যে কোনো তথ্য দেওয়া হয়নি।

দুই পশ্চিমা কর্মকর্তার দাবি, মার্চের শেষ দিকে সৌদি বিমানবাহিনী এসব হামলা চালায়। তাদের একজন বলেন, “সৌদি আরবে হামলার প্রতিশোধ হিসেবেই পাল্টা হামলা চালানো হয়েছে।”

তবে কোন কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি।

এই ঘটনা সৌদি আরবের নিরাপত্তানীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন দেশটি নিরাপত্তার জন্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার ওপর নির্ভরশীল ছিল। তবে ১০ সপ্তাহ ধরে চলা আঞ্চলিক সংঘাতে সেই নিরাপত্তা বলয়ে দুর্বলতা দেখা দেওয়ার পর সৌদি আরব আরও সরাসরি ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরব ও ইরান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১০

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১১

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১২

নতুন ভিসানীতির অনুমোদন

১৩

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

১৪

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

১৫

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

১৬

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

১৭

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

১৮

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

১৯

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X