কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

সোমবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সৌদি পৌঁছেছেন ১৫ লক্ষাধিক হজযাত্রী
পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলছে। ছবি : সংগৃহীত
পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলছে। ছবি : সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা আগামীকাল সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লক্ষাধিক বিদেশি হজযাত্রী, যা গত বছরের মোট বিদেশি হাজির সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের হজ কমান্ডিং অফিসার সালেহ আল-মোরাব্বাহ জানান, চলতি বছর এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

তিনি জানান, আগামী সোমবার ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে পালিত হবে হজের মূল রোকন বা প্রধান স্তম্ভ। আজ ও আগামীকাল আরও বিপুল সংখ্যক হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

হজ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ পবিত্র স্থানগুলোতে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন।

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, হাজিদের নিরাপত্তা ও সেবায় সংশ্লিষ্ট বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, এ বছর বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। এর ফলে আল্লাহর মেহমানরা স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে তাদের হজের ইবাদত সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, ২০২৫ সালে মোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করেছিলেন। এর মধ্যে সৌদি আরবের বাইরে থেকে আসা হজযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। এবার হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই সেই সংখ্যা অতিক্রম করায় ধারণা করা হচ্ছে, এবারের হজ আয়োজন গত বছরের তুলনায় আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

কালবেলা/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X