কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০২:২০ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলীয় শহর রামাল্লার উত্তরে অবস্থিত জিলজিলিয়া ও মাজরা আল-নুবানি গ্রামে দুটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা মসজিদ দুটির বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয় এবং দেয়ালে হিব্রু ভাষায় স্লোগান লিখে যায়। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় সূত্র জানিয়েছে, ভোরে একদল বসতি স্থাপনকারী জিলজিলিয়া গ্রামে প্রবেশ করে স্থানীয় মসজিদে আগুন লাগিয়ে দেয়। এতে মসজিদের নারীদের নামাজের অংশ পুড়ে যায় এবং ভবনের বাইরের দেয়ালেরও ক্ষতি হয়।

বাসিন্দাদের মতে, সাম্প্রতিক সময়ে জিলজিলিয়া গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বেড়েছে। গত মাসেও তারা গ্রামটিতে হামলা চালিয়ে একটি ভেড়ার পাল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এদিকে পৃথক আরেক ঘটনায় মাজরা আল-নুবানি গ্রামেও একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়। এতে মসজিদের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা দুই মসজিদের দেয়ালেই হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান লিখে রেখে যায়।

স্থানীয় ও মানবাধিকার সূত্রগুলোর দাবি, অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা, অগ্নিসংযোগ, জমি দখল এবং কৃষকদের নিজ জমিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা বেড়েছে। বিশেষ করে ইসরায়েলি বসতিগুলোর আশপাশের এলাকায় এসব ঘটনা বেশি ঘটছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির ফলে অন্তত ১,১৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১২,৬৬৬ জন আহত হয়েছেন। একই সময়ে প্রায় ২৩ হাজার মানুষকে আটক করা হয়েছে এবং প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১০

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১১

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১২

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৩

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৬

বিশ্ব বাবা দিবস আজ

১৭

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৯

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

২০
X