কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-মধ্যস্থতাকারী কাঠামোগত চুক্তির পর শিগগিরই আরও কয়েকটি সমঝোতা হতে পারে।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ। তার দাবি, চুক্তিতে সম্মত হয়ে লেবানন সরকার হিজবুল্লাহ ও ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা যেন লেবাননের বিষয়ে হস্তক্ষেপ না করে।

নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্র ও লেবানন দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখার বিষয়টি মেনে নিয়েছে। সেখানে হিজবুল্লাহর সামরিক অবকাঠামোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘এখনও অনেক কাজ বাকি রয়েছে।’ পাশাপাশি লেবাননের ভূখণ্ড থেকে যেকোনো হুমকির জবাব দিতে ইসরায়েলি সেনাবাহিনীকে পূর্ণ অভিযান পরিচালনার স্বাধীনতা দেওয়া হয়েছে।

গত শুক্রবার ওয়াশিংটনে পঞ্চম দফা আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ ও তাদের সামরিক অবকাঠামো অপসারণের পর দুটি পরীক্ষামূলক এলাকা লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেওয়া হবে।

তবে লেবাননের প্রধান দুই শিয়া দল হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টসহ কয়েকটি রাজনৈতিক দল ও সংসদীয় জোট এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, চুক্তিটি ভারসাম্যহীন এবং এটি লেবাননের সার্বভৌমত্বের জন্য হুমকি।

সূত্র: শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিএআরে পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১০

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১১

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৪

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৫

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১৬

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১৭

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১৯

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০
X