মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে জমি কেনার সুযোগ

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

বিদেশিদের জন্য জমি, বাড়ি বা সম্পত্তি ক্রয়ের সুযোগ উন্মুক্ত করার অংশ হিসেবে নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির রিয়েল এস্টেট বাজারে স্বচ্ছতা, নিরাপত্তা ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ‘সৌদি প্রপার্টি’ নামে একীভূত অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিদেশিদের সম্পত্তি মালিকানার অনুমোদনসংক্রান্ত আইন ২০২৫ সালের জুলাইয়ে ঘোষণা করা হয় এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে তা কার্যকর হয়। এটি রিয়েল এস্টেট খাতকে আরও গতিশীল করা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সৌদি সরকারের চলমান সংস্কার কর্মসূচির অংশ।

নতুন নীতিমালা অনুযায়ী, বিদেশিরা রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনাসহ সৌদি আরবের সব শহর ও গভর্নরেটে সম্পত্তি কিনতে পারবেন।

তবে মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রয়েছে। সেখানে শুধু মুসলিম ব্যক্তিরা এবং বিদেশি শেয়ারধারী সৌদি কোম্পানিগুলো সম্পত্তির মালিক হতে পারবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৌদি প্রপার্টি’ প্ল্যাটফর্মে নির্ধারিত ভৌগোলিক এলাকা ও সম্ভাবনাময় বিনিয়োগের তথ্য তুলে ধরা হবে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে সম্পত্তি লেনদেন করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১০

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১১

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১২

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৩

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৪

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৫

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৬

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৭

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

২০
X