কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অতি বিপজ্জনক রূপ ধারণ করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

মানচিত্রে সুপার টাইফুন বাভির অবস্থান। ছবি : সংগৃহীত
মানচিত্রে সুপার টাইফুন বাভির অবস্থান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন বাভি। ঝড়টি আঘাত হানার কয়েক ঘণ্টা আগে রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জরুরি বার্তা দিয়েছে। তাতে বলা হয়েছে, বাভি অত্যন্ত বিপজ্জনক রূপ ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা যাতে জরুরি আশ্রয়কেন্দ্রে সরে যান এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নেন। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও সিজিটিএনের।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ভোর থেকে টাইফুনটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে এলাকাটির ওপর দিয়ে বয়ে যেতে পারে। এতে ঘণ্টায় সর্বোচ্চ ২৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া সংস্থাটি টাইফুনটিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ উল্লেখ করে সতর্ক করেছে, রোববার বিকেল বা সন্ধ্যা থেকেই ঝড়ো বাতাস শুরু হতে পারে। ঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় ব্যাপক ও বিধ্বংসী ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এছাড়া প্রবল বর্ষণের কারণে ব্যাপক বন্যা এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ১০ দশমিক ৭ মিটার পর্যন্ত উঠতে পারে, যা প্রায় ১০ তলা ভবনের সমান। এতে সমুদ্র অত্যন্ত উত্তাল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

১০

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১১

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১২

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৩

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৪

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৫

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৬

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৭

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১৮

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১৯

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

২০
X