কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মরক্কোয় আইএস (ইসলামিক স্টেট) সংশ্লিষ্ট একটি জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে দেশটির সন্ত্রাসবিরোধী বাহিনী। এ ঘটনায় এক কিশোরসহ ১০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মরক্কোর সেন্ট্রাল ব্যুরো অব জুডিশিয়াল ইনভেস্টিগেশনস (বিসিআইজে) সোমবার (৬ জুলাই) জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আইএসের প্রতি আনুগত্য ঘোষণা করে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। তারা একটি কথিত ‘আমির’-এর নেতৃত্বে কাজ করছিল এবং সদস্যদের মধ্যে লক্ষ্য নির্বাচন ও হামলার সরঞ্জাম সংগ্রহের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল।

আগাদির, তারুদান্ত, কাসাব্লাঙ্কা, হাজেব, তেতোয়ান, ফকিহ বেন সালাহ ও সাফি- এই সাতটি শহরে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে বোমা তৈরির সরঞ্জাম, রাসায়নিক পদার্থ, সামরিক পোশাক, উগ্রবাদী বইপত্র এবং পরিবর্তিত জ্বালানি ট্যাংকযুক্ত একটি চার চাকার গাড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়া বুটেন গ্যাস সিলিন্ডার, পেরেকভর্তি প্রেসার কুকার, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) তৈরির বিভিন্ন উপকরণও জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজনদের আইএসের সাহেল শাখার সঙ্গে যোগাযোগ ছিল কি না এবং তাদের দেশীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে আইএসের আফ্রিকান শাখাগুলোতে ১৩০ জনের বেশি মরক্কান নাগরিক যোগ দিয়েছেন।

২০১৫ সালে বিসিআইজে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি আইএস-সংশ্লিষ্ট কয়েক ডজন জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে এবং এক হাজারের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ২০২৩ সালে কাসাব্লাঙ্কায় আইএস-সংশ্লিষ্ট হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন।

সূত্র: শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১০

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১১

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

১২

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

১৩

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

১৫

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

১৬

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

১৭

তাঁতী দলের নেতা বহিষ্কার

১৮

বাংলাদেশের বাউল ঐতিহ্য তুলে ধরতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক উৎসব

১৯

চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর ওপর হামলা

২০
X