কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৭ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা তৃতীয় রাতের মতো ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করা।

মঙ্গলবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, হামলার মাধ্যমে ইরানের বেসামরিক জাহাজ ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান লক্ষ্য করে আক্রমণ চালানোর সক্ষমতা কমিয়ে আনা হচ্ছে। তারা দাবি করেছে, এসব হামলায় ইরানি বাহিনীর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরানকে এবার ‘খুব কঠিন’ আঘাতের মুখোমুখি হতে হবে।

অন্যদিকে, তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক স্থাপনায় হামলা অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মাত্রা যত বাড়বে, ইরানের পাল্টা জবাবও ততটাই কঠোর হবে। তারা এসব অভিযানকে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

এর আগে সোমবারও সেন্টকম ইরানের একাধিক সামরিক স্থাপনায় নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানোর কথা জানায়। এর জবাবে ইরান কুয়েত, ওমান, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার দাবি করে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

১০

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

১১

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

১২

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

১৩

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

১৪

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

১৫

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

১৬

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১৭

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

১৯

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

২০
X