কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান সরকার কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে। তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। শুক্রবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি ইমরান খানকে ‘যুদ্ধ–উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ বলে মন্তব্য করেন।

এর কয়েক ঘণ্টা আগেই সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরানকে ‘মানসিক রোগী’ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এরপরই সরকার হঠাৎ করে তার সঙ্গে সাক্ষাৎ পুরোপুরি বন্ধ করে দেয়।

তথ্যমন্ত্রী তারার জানান, এখন থেকে কোনো ব্যক্তি—রাজনৈতিক নেতা, আইনজীবী বা পরিবারের সদস্য—কেউই ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না। কেউ জোর করে দেখা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকার জানায়, কারাগারে বসে ‘রাষ্ট্রবিরোধী এজেন্ডা’ চালানোর সুযোগ দেওয়া হবে না।

দুই দিন আগে ইমরানের সঙ্গে তার বোন উজমা খান দেখা করেছিলেন। তিনি দাবি করেন, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান অত্যন্ত ক্ষুব্ধ। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ ছিল না। ফলে সমালোচনা ও পিটিআইয়ের আন্দোলনের ডাক বাড়তে থাকে। সেই চাপের মুখেই তার বোনকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল।

সূত্র: জিও টিভি

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১১

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১২

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৩

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৪

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৫

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৬

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৭

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৮

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৯

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

২০
X