কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ইরানে চলমান পরিস্থিতি ও বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা।

ইরনা জানায়, সোমবার আলোচনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে সংলাপ ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দেন।

এদিকে একই দিনে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ওই অভিযোগে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জন্য পাকিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতে পারে। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়, মন্ত্রণালয় এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

এই ফোনালাপ এমন এক সময়ে হলো, যখন ইরানে বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। ধারণা করা হচ্ছে, ইরান পাকিস্তানের সমর্থন আদায়ের চেষ্টা করছে। তবে কূটনৈতিক সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ইসলামাবাদ।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X