কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গজব আল হক’ পরিচালনায় পাকিস্তানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান দারুণভাবে কাজ করছে।

শুক্রবার পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় আফগান তালেবান সরকারের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। সামরিক মুখপাত্র জানান, সীমান্তের ৫৩টি স্থানে বিদ্রোহীদের প্রতিহত করা হয়েছে এবং বেসামরিক ক্ষতি এড়াতে সংযম দেখানো হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২৯৭ জন নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছে। ৮৯টি তালেবান পোস্ট ধ্বংস ও ১৮টি দখল করা হয়েছে। এছাড়া ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে এবং আফগানিস্তানের ২৯টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

টেক্সাসে যাওয়ার আগে ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে তাদের ‘মহান নেতা’ বলে উল্লেখ করেন।

এদিকে প্রতিবেশী দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষের প্রেক্ষাপটে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র জানান, বেসামরিক জনগণের ওপর সহিংসতার প্রভাব নিয়ে গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সভাপতি মিরজানা স্পোলিয়ারিচও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিনের সংঘাতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে নতুন করে সহিংসতা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল সংযম ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিচ্ছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X