কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১০:২২ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৬, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, জানালেন ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন এই ফোনালাপে তারা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

ফোনালাপটি অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ মার্চ) শাহবাজ শরিফের এক্স হ‍্যান্ডেলে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফোনালাপে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সব ক্ষেত্রে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের আশ্বাস দিয়েছেন।

দুই নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ঘটনাবলি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এবং মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঈদের শুভেচ্ছার উষ্ণ প্রত্যুত্তর দেন এবং পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা জানান।

উভয় নেতা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কালবেলা/এমএসকেএম/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X