মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৯:০২ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধান জামাতে শরিক হতে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। ছবি : কালবেলা
ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধান জামাতে শরিক হতে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। ছবি : কালবেলা

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে আজ শনিবার (২১ মার্চ) সকাল ১০টায়। নির্ধারিত সময় সকাল ১০টা হলেও, ভোরের আলো ফোটার আগেই ঈদের প্রধান জামাতে শরিক হতে মানুষের ঢল নেমেছে।

সকাল সাড়ে ৭টা থেকে ঈদগাহ ময়দান পরিণত হয় জনসমুদ্রে। কেউ জায়নামাজ বিছিয়ে বসে আছেন, কেউবা পরিবার-পরিজন নিয়ে জায়গা দখলে ব্যস্ত। একটাই লক্ষ্য-সামনের কাতারে দাঁড়িয়ে লাখো মানুষের সঙ্গে এক সঙ্গে নামাজ আদায় করা।

নান্দাইল থেকে আসা মুসল্লি ইমাম উদ্দিনের চোখে মুখে উচ্ছ্বাস। ভোরেই রওনা দিয়ে সকাল ৭টার মধ্যে পৌঁছে গেছেন তিনি। তার ভাষায়, এত মানুষের সঙ্গে এক সঙ্গে নামাজ পড়ার অনুভূতি অন্যরকম। আল্লাহ হয়তো কারও না কারও উসিলায় আমাদের ক্ষমা করে দেবেন।

একই সুর কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকার আব্দুল হাইয়ের কণ্ঠেও। গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তিনি অনেক আগে এসে জায়গা নিশ্চিত করেছেন— মাঠের ভেতরে নামাজ পড়ার তৃপ্তিটাই আলাদা।

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, চার স্তরের নিরাপত্তা বলয়ের পাশাপাশি কোথাও কোথাও পাঁচ থেকে ছয় স্তরের তল্লাশি চালানো হচ্ছে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো এলাকায় মোতায়েন রয়েছে র‌্যাব, এন্টি-টেরোরিজম বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটসহ বিশেষায়িত দল।

ঈদগাহে প্রবেশের আগেই মুসল্লিদের একাধিক চেকপোস্ট পার হতে হচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম ও কুইক রেসপন্স ইউনিট— যেন উৎসবের আনন্দে কোনো বিঘ্ন না ঘটে।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, নিরাপত্তার স্বার্থে মাঠে মোবাইল ফোন ও ব্যাগ বহনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ার মতো— ৬৪টি সিসিটিভি ক্যামেরা, ৬টি ওয়াচ টাওয়ার, ড্রোন নজরদারি, মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে মিলিয়ে পুরো ঈদগাহ পরিণত হয়েছে কঠোর নিরাপত্তার বলয়ে।

তিনি আরও বলেন, দায়িত্বে রয়েছেন প্রায় ১১০০ পুলিশ সদস্য, র‌্যাবের ৬টি টিম, ৫ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার এবং ৪ প্লাটুন সেনাবাহিনী। পাশাপাশি ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে বিশেষ ট্রেন সার্ভিস। ভোরের এই ট্রেনগুলো যেন ঈদের আনন্দযাত্রাকে আরও সহজ করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X