কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে মেজরসহ ৫ সেনা নিহত

পাকিস্তানি সেনা। ছবি : সংগৃহীত
পাকিস্তানি সেনা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় এক মেজরসহ পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। খবর জিওটিভি নিউজের।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ওই দিন সকালে বারখান জেলার নোশাম এলাকায় পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোর বেলুচিস্তান যৌথভাবে অভিযান শুরু করে।

পাকিস্তানের দাবি, ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সংশ্লিষ্ট সশস্ত্র ব্যক্তিদের নির্মূল করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী একটি সশস্ত্র গোষ্ঠীর অবস্থান শনাক্ত করে এবং পরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে সাতজন নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে তীব্র গোলাগুলির সময় এক সেনা কর্মকর্তাসহ পাঁচজন নিরাপত্তা সদস্য নিহত হন। পাকিস্তানি সামরিক বাহিনী তাদের “শহীদ” হিসেবে উল্লেখ করেছে।

ঘটনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১০

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১১

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১২

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৩

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৪

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৫

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৬

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৭

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৮

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৯

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

২০
X