কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু কর্মসূচিসংক্রান্ত আলোচনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি।

শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামাবাদ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখার অংশ হিসেবে এই সফরের আয়োজন করেছে।

সূত্রের মতে, চলমান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করাই নাকভির সফরের মূল উদ্দেশ্য। শনিবার সকালে তিনি তেহরানের উদ্দেশ্যে রওনা হন এবং সফরকালে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এটি সাম্প্রতিক সময়ে ইরানে নাকভির আরেকটি গুরুত্বপূর্ণ সফর। এর আগে গত ৭ জুন তিনি তেহরান সফর করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেছিলেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে উত্তেজনা প্রশমনে পাকিস্তান কূটনৈতিক যোগাযোগ জোরদার করার চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে নাকভির এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১০

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১১

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১২

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৪

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৫

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৬

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

২০
X