মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৯:০৩ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিক্রি করছে পাকিস্তান

পাকিস্তানের পতাকা হাতে কয়েকজন যুবক। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা হাতে কয়েকজন যুবক। ছবি : সংগৃহীত

গত কয়েক বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। এ থেকে উত্তরণে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

জানা গেছে, দেউলিয়া হওয়া এড়াতে বিশ্বব্যাংক থেকে আইএমএফ সবার দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছে ইসলামাবাদ। সেই অবস্থা থেকে উত্তরণ হলেও এখনো প্রবল ঝুঁকিতে দেশটি। এমন অবস্থায় কৌশলগত প্রতিষ্ঠানগুলোর বাইরে অন্যান্য সব সরকারি কোম্পানি বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, সরকারি বিভিন্ন কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের পণ্য-পরিষেবা উৎপাদন ও অর্জিত মুনাফার সার্বিক অবস্থা যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর থেকে এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে চলবে আগামী ২০২৯ সাল পর্যন্ত।

মূলত সরকারি অর্থ সাশ্রয়ের জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, শিগগিরই বেসরকারি খাতে স্থানান্তর করা হবে; এমন সরকারি কোম্পানির একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে।

এর মধ্যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, চারটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি, ১০টি বিদ্যুৎ সরবরাহ কোম্পানি, নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত বিলাসবহুল রুজভেল্ট হোটেল এবং দুটি বিমা কোম্পানিসহ ২৫টি প্রতিষ্ঠান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X