মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের সুখবর, আরও দুই মামলায় খালাস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

বড় সুখবর পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। আরও দুই মামলায় খালাস পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩০ মে) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ মের সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেয়েছেন ইমরান খান। ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ আদালত তাকে খালাস দিয়েছেন।

ইমরান খানের বিরুদ্ধে শেহজাদ শহরে থানার দুটি মামলা চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করা হয়। এরপর এটির অনুমোদন দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর সাব্বির। রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে। ফলে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা মামলা থেকে খালাস দেওয়া হলো।

এর আগে গত ১৫ মে আরও দুটি মামলা থেকে খালাস পান ইমরান খান। গত বছরের ৯ মের সহিংসতার ঘটনায় ভাঙচুরের অভিযোগে ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা দুটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহিব বিলাল খালাস দেন।

গত বছরের ৯ মে এক আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স গ্রেপ্তার করলে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী এই বিক্ষোভ থেকে দেশটির রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা, সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার শতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।

৯ মের সহিংসতার সময় লাহোর কর্পস কমান্ডার হাউস ও আসকারি টাওয়ারে হামলায় জড়িত থাকার অভিযোগে ইমরান খান ও তার দল পিটিআইয়ের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X