কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ
লন্ডনের নিউহ্যাম বারা’য় নির্বাচন

ভোটের লড়াইয়ে নাসরিন : প্রতিশ্রুতি নয়, চান বাস্তব পরিবর্তন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লন্ডনের নিউহ্যাম বারা’র লিটল ইলফোর্ড ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জোরালো প্রচারণা চালাচ্ছেন নিউহ্যাম ইনডিপেনডেন্টসের নাসরিন শামীমা, ওলি রহমান, তাহির মির্জা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে তারা এলাকাবাসীর কাছে বাস্তবভিত্তিক পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরছেন। আগামী ৭ মে অনুষ্ঠিত হবে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখেই তাদের এই প্রচারণা।

নিজেকে লিটল ইলফোর্ডের একজন বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে ইনডিপেনডেন্টসের প্রার্থী নাসরিন শামীমা বলেন, এলাকার মানুষের মতো তিনিও একই সমস্যা, কষ্ট ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তাই জনগণের সমস্যাগুলো তার কাছে শুধু রাজনৈতিক ইস্যু নয়, বরং ব্যক্তিগতভাবে অনুভূত বাস্তবতা।

একই প্যানেলে কাউন্সিলর প্রার্থী হিসেবে রয়েছেন ওলি রহমান ও তাহির মির্জা এবং মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহমুদ মির্জা। তারা সবাই মিলে স্থানীয় জনগণের জন্য একটি জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রচারণায় নাসরিন শামীমা বলেন, 'আমরা সবাই এই এলাকাকে ভালোবাসি, কিন্তু শুধু ভালোবাসা যথেষ্ট নয়—আমাদের দরকার ন্যায়, সম্মান এবং সৎ নেতৃত্ব।'

তিনি এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, বর্তমানে অনেক বাসিন্দা বাসস্থানের সংকটে ভুগছেন এবং ওভারক্রাউডেড অবস্থায় বসবাস করছেন। এর পাশাপাশি নিরাপত্তা উদ্বেগ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কাউন্সিল ট্যাক্সের চাপ, চিকিৎসা সেবায় জিপি অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষা এবং পার্কিং সমস্যাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তার ভাষায়, 'এগুলো বাস্তব সমস্যা, এবং এর দরকার বাস্তব সমাধান—নির্বাচনের পর হারিয়ে যাওয়া প্রতিশ্রুতি নয়।' নিউহ্যাম ইনডিপেনডেন্টসের প্রার্থী হিসেবে তিনি বলেন, তাদের দল কোনো বড় রাজনৈতিক কেন্দ্র বা নেতৃত্বের কাছে নয়, বরং সরাসরি স্থানীয় জনগণের কাছেই জবাবদিহি করে।

ভোটারদের উদ্দেশে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'আমি আপনাদের কথা শুনব এবং আপনাদের পক্ষ হয়ে কথা বলব। আমি কখনো ভুলব না আমি কার জন্য কাজ করছি—আমি কাজ করছি আপনাদের জন্য।'

লিটল ইলফোর্ডকে আরও পরিচ্ছন্ন ও নিরাপদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বড় বড় প্রতিশ্রুতির বদলে প্রতিদিনের বাস্তব কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রচারণার শেষদিকে তিনি বলেন, পরিবর্তন একক কোনো ব্যক্তির মাধ্যমে সম্ভব নয়, বরং একটি ঐক্যবদ্ধ কমিউনিটির মাধ্যমেই টেকসই পরিবর্তন আসে।

স্থানীয় জনগণের সমর্থন কামনা করে তিনি বলেন, 'চলুন আমরা একসাথে আরও শক্তিশালী, ন্যায্য এবং ঐক্যবদ্ধ লিটল ইলফোর্ড গড়ে তুলি।'

নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্টস পার্টিকে ইউর পার্টির সমর্থন

লিটল ইলফোর্ডে নিউহ্যাম ইন্ডিপেনপেন্টস পার্টির প্রার্থীদের সমর্থন জানিয়েছে ইউর পার্টি। গত রোববার প্রচারণায় যোগ দেন ইউর পার্টির নেতা, সাবেক লেবার নেতা ও এমপি জেরেমি কোরবীন। তিনি নিউহ্যাম ইন্ডিপেনডেন্টস পার্টি এবং তাদের তিন প্রার্থী—তাহির মির্জা, ওলি রহমান এবং নাসরীন শামীমার প্রতি সমর্থন জানান।

জেরেমি কোরবীন তার বক্তব্যে বলেন, রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের কাছাকাছি থাকে। তিনি তৃণমূলের শক্তি, ন্যায্য প্রতিনিধিত্ব এবং সাধারণ মানুষের কণ্ঠকে সামনে আনার গুরুত্ব তুলে ধরেন।

নিউহ্যাম ইন্ডিপেনডেন্টস পার্টির প্রার্থী ওলি রহমান বলেন, জেরেমি কোরবীন এবং ইয়োর পার্টির এই শক্তিশালী সমর্থন আমাদের জন্য শুধু গর্বের নয়—এটি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। লিটল ইলফোর্ডের মানুষ এমন নেতৃত্বের যোগ্য, যারা সত্যিকার অর্থে তাদের পাশে দাঁড়াবে, তাদের কথা বলবে।

প্রচারণার সময় শামীমা নাসরিন বলেন, নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্টস পার্টি প্রতিশ্রুতিবদ্ধ— জনসেবা, আবাসন, ন্যায্যতা এবং স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করতে, এবং প্রতিটি মানুষের কণ্ঠকে গুরুত্ব দিতে।

আগামী ৭ মে লন্ডনের নিউহ্যামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাউন্সিল নির্বাচন, যেখানে মোট ৬৬টি আসনে ভোটগ্রহণ হবে এবং একই দিনে মেয়র নির্বাচনও অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বারা’য় ২০২২ সালের নির্বাচনে লেবার ৬৪টি আসন জয় করে প্রায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করলেও, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের আভাস মিলছে।

বিশেষ করে কম ভোটার উপস্থিতি (প্রায় ২৮.৮%) এবং উপনির্বাচনে ইনডিপেনডেন্ট প্রার্থীদের সাফল্য ইঙ্গিত দিচ্ছে যে, এবার প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে। বিশ্লেষকদের মতে, লিটল ইলফোর্ডসহ কয়েকটি ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, যেখানে ইনডিপেনডেন্ট প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X