কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অভিবাসন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা রাজ্য। গত সপ্তাহে মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী বিক্ষোভ চলাকালে এক নারী বিক্ষোভকারী ফেডারেল এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনার পর সোমবার এ মামলা করা হয়।

মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বলেন, সাম্প্রতিক সময়ে রাজ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিপুলসংখ্যক অভিবাসন কর্মকর্তা মোতায়েন করায় জননিরাপত্তা আরও ঝুঁকিতে পড়েছে। তার অভিযোগ, কম প্রশিক্ষিত ও অতিরিক্ত আগ্রাসী সশস্ত্র এজেন্টরা বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে এলিসন বলেন, মিনেসোটার বৈচিত্র্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ফেডারেল সরকারের সঙ্গে মতপার্থক্যের কারণেই রাজ্যটিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তার মতে, এটি সংবিধান ও ফেডারেল আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কার্যত রাজ্যের ওপর একটি ফেডারেল আক্রমণ।

এদিকে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্য হওয়ায় মিনেসোটাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করছে ট্রাম্প প্রশাসন। তিনি এই কঠোর অভিবাসন নীতির নিন্দা জানান।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X