কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা পিছিয়ে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেনি; বরং সময় পরিবর্তন করেছে।

ইসরায়েলের চ্যানেল ১৪ জানায়, বুধবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানায় যে তারা রাতেই ইরানে হামলা চালাতে পারে, তবে পরে সেই পরিকল্পনা স্থগিত করা হয়।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার সতর্কবার্তার পর ইরানে আটক এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। তিনি জানান, অন্যদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এএফপি জানিয়েছে, সৌদি আরবের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে—সৌদি আরব, কাতার ও ওমান ট্রাম্পকে ইরানকে আরও সময় দিতে এবং সামরিক হামলা থেকে বিরত থাকতে রাজি করিয়েছে।

এ বিষয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘এটি ভালো খবর… আশা করি এটি চলতে থাকবে।’

এর মধ্যেই ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আটক এরফান সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। দেশটির বিচার বিভাগ জানায়, তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যার সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড, মৃত্যুদণ্ড নয়।

ট্রাম্প আরও জানান, তাকে জানানো হয়েছে যে, ইরানে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখা হয়েছে এবং হত্যাকাণ্ড বন্ধের পথে রয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পকে সতর্ক করে বলেন, ২০২৫ সালের যুদ্ধে যে ভুল হয়েছিল, তা যেন আবার না হয়। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নতুন সংঘাতে জড়াতে চাইছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় পতনের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। তবে ইরান সরকার নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X