কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি ড্রোন ভূপাতিতের পর ট্রাম্পের বার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরির কাছে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর আলজাজিরার।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা এই মুহূর্তেও চলছে। তবে আলোচনাগুলো কোথায় হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত জানাননি। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন জায়গায় আলোচনা চলছে এবং ইরান সমঝোতার পথে আসতে আগ্রহী বলেই ইঙ্গিত মিলছে।

ট্রাম্প আরও বলেন, এর আগেও ইরান আলোচনার সুযোগ পেয়েছিল, কিন্তু তা সফল হয়নি। তিনি গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো ‘মিডনাইট হ্যামার’ অভিযানের কথা উল্লেখ করে ইঙ্গিত দেন, তেহরান এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চাইবে না। ওই অভিযানে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আরব সাগরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরির দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গত সপ্তাহে ইউএসএস আব্রাহাম লিংকনকে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়, যার সঙ্গে যোগ দেয় প্রায় ৫ হাজার ৭০০ মার্কিন সেনা। ওই বহরের সঙ্গে আগে থেকেই থাকা তিনটি ডেস্ট্রয়ার ও তিনটি লিটোরাল কমব্যাট শিপ যুক্ত রয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র নতুন করে চাপ বাড়ালেও, সাম্প্রতিক দিনে আঞ্চলিক শক্তিগুলোর উদ্যোগে উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে মর্যাদা, দূরদর্শিতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে ন্যায্য আলোচনার পথে এগোতে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। তার মতে, যেকোনো আলোচনা হতে হবে ইরানের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যেই।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X