কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ
এপস্টিন নথি

বিকিনি পরা ২ নারীর সঙ্গে স্টিফেন হকিংয়ের ছবি

নারীদের সঙ্গে স্টিফেন হকিং। ছবি : সংগৃহীত
নারীদের সঙ্গে স্টিফেন হকিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের নথিপত্রে বিখ্যাত পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিংকের ছবি পাওয়া গেছে। তাতে দেখা যায়, তিনি বিকিনি পরা দুই নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন। এ সময় তাকে হাসতে দেখা গেছে। এ ছাড়া অপর ছবিতে এপস্টিনের মালিকানাধীন লিটল সেন্ট জেমস আইল্যান্ডে নারীদের সঙ্গে হকিংকে দেখা গেছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদেন বলা হয়, হকিংয়ের রোদ পোহানোর চেয়ারে পোশাক পরা অবস্থায় বসে আছেন। তার দুই পাশে কালো বিকিনি পরা দুজন নারী জুসভর্তি গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন। জেফরি এপস্টিনের নথিতে পাওয়া এই ছবিতে হকিংয়ের পাশে থাকা ওই দুই নারী ছিলেন তার দীর্ঘকালের সেবাদাতা।

ছবিটি ২০০৬ সালে ইউএস ভার্জিন আইল্যান্ডসের সেন্ট টমাস এলাকার ‘রিৎজ কার্লটন’ হোটেলে একটি বিজ্ঞান সেমিনার চলাকালে তোলা হয়েছিল। সেখানে হকিং কোয়ান্টাম কসমোলজির ওপর বক্তৃতা দিয়েছিলেন।

হকিংয়ের পরিবারের সদস্যদের মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলকে বলেছেন, এই দুজন নারী দীর্ঘদিন ধরে বিজ্ঞানী হকিংয়ের সেবা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। হকিংয়ের বিরুদ্ধে কোনো অসদাচরণের অভিযোগ ওঠানো কিংবা এ ধরনের কোনো ইঙ্গিত খুবই ভুল এবং চরমভাবে অবাস্তব।

জেফ্রির ফাইলে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম এসেছে এবং তাদের অধিকাংশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপে এপস্টিনের প্রাসাদে গোপনে আনন্দ-ফুর্তি ও যৌন পরিষেবা গ্রহণের অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত ফাইলে হকিংয়ের নাম এসেছে ২৫০ বার।

বলা হয়ে থাকে, এপস্টিন প্রয়াত এই অধ্যাপকের জন্য নকশা পরিবর্তন করে বিশেষভাবে একটি সাবমেরিন তৈরি করেছিলেন। কারণ, হকিং এর আগে কখনো পানির নিচে যাননি।

যৌনকাজে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারের দায়ে অভিযুক্ত হওয়ার ৫ মাস আগে ২১ জন বিজ্ঞানীর একটি দল এপস্টিনের মালিকানাধীন ‘লিটল সেন্ট জেমস’ দ্বীপে গিয়েছিল। সে দলে হকিংও ছিলেন। সেখানে আমোদের নামে হকিং কোনো ধরনের অপরাধে জড়িয়েছেন কিনা সেটিই এখন আলোচনায়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১০

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১১

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১২

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৩

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৪

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৫

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৬

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৭

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৮

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৯

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
X