কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত চালাচ্ছে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত অব্যাহত রেখেছে। বাহরাইনে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরাক ও কুয়েতেও ইরানি হামলার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানের হৃদয়ে আঘাত হেনেছে। একই সঙ্গে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করায় লেবাননেও হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের নিলুফার স্কয়ার এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গান্ধী হাসপাতাল ও একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেলআবিব ও জেরুজালেম শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মধ্যাঞ্চলের বেইত শেমেশ শহরে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় ৪০ শীর্ষ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে। তিন মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। সূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X