কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পর সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প প্রথমে হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে।

বাংলাদেশ সময় অনুযায়ী এই সময়সীমা শেষ হবে ২৪ মার্চ (মঙ্গলবার) ভোর ৫টা ৪৪ মিনিটে।

তবে পরে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে উল্লেখ করে সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প জানান, চলমান আলোচনা অব্যাহত থাকবে এবং এর সফলতার ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।

অন্যদিকে, ইরান এ ধরনের কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারসের বরাতে জানা যায়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি। ইরানি সূত্রের দাবি, তেহরানের পাল্টা হুমকির পরই যুক্তরাষ্ট্র ‘পিছু হটেছে’।

ইরান সতর্ক করে বলেছে, তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ রাখা এবং সেখানে মাইন স্থাপনেরও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। চলমান উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

তথ্যসূত্র: বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

১০

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

১১

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

১২

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

১৩

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

১৪

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১৭

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১৮

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১৯

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

২০
X