কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১১:৩৯ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকারের খোঁজ খবর নেন ডেপুটি স্পিকার। ছবি : কালবেলা
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকারের খোঁজ খবর নেন ডেপুটি স্পিকার। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নেন।

শনিবার (১১ জুলাই) রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ডেপুটি স্পীকার বলেন, 'মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।'

তিনি আর বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সুস্থতা শুধু তার পরিবারের জন্যই নয়, দেশবাসীর জন্যও অত্যন্ত কাম্য। তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির, তার নিকটাত্মীয়রা, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১০

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১১

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

১২

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

১৩

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

১৫

কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

১৬

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

১৮

ফেরিকাণ্ডে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

১৯

যুক্তরাষ্ট্রের ইরানবিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

২০
X