কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ট্রাম্পের নৈশভোজে গুলি

সন্দেহভাজনের বাড়ির জানালা কালো কাপড়ে ঢাকা, এলাকায় চাঞ্চল্য

অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় এফবিআই। ছবি : সংগৃহীত
অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় এফবিআই। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন কোল অ্যালেনের বাড়িকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িটির গ্যারেজের জানালাগুলো কালো কাপড় ও ভেতর থেকে ফয়েল দিয়ে ঢেকে রাখা হয়েছে, যা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটির প্রতিবেদককে স্থানীয় বাসিন্দারা বলেন, আজই তারা বিষয়টি খেয়াল করলেন। এর আগে এমন কিছু তাদের নজরে পড়েনি। এক প্রতিবেশী ভিন্স তেরাজ্জিনো জানান, এটা আমাদের এলাকায় স্বাভাবিক নয়। এখানে সাধারণত এমন কিছু ঘটে না।

এদিকে এলাকায় গিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে এফবিআই। তবে তারা এখনো বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, জানালার ভেতরে ফয়েল এবং বাইরে কালো কাপড় দিয়ে ঢাকা থাকায় বাড়িটিকে ঘিরে রহস্য আরও বেড়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শনিবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ চলাকালীন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তা বলয় ভেঙে এক বন্দুকধারী ভেতরে ঢুকে পড়লে তড়িঘড়ি করে ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। মাত্র ২১ মাসের ব্যবধানে এটি ছিল তাকে হত্যার তৃতীয় বড় প্রচেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X